সিএনজি সংকটে দুর্ভোগ, দিনে হাজার টাকাও রোজগার হচ্ছে না চালকদের

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৪:৩৫ পিএম
সিএনজি সংকটে দুর্ভোগ, দিনে হাজার টাকাও রোজগার হচ্ছে না চালকদের

গ্যাস সংকটের কারণে দেশজুড়ে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। স্টেশনগুলোতে দীর্ঘ সময় গ্যাসের জন্য লাইনে থাকায় তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং দৈনিক আয় অর্ধেকে নেমে এসেছে। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কম গ্যাসের চাপে পাম্পগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে এবং অনেক চালকই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

রাজধানীর নিউমার্কেট এলাকার চালক মহিদুল জানান, আগে গ্যাস নিতে এত সময় লাগত না। এখন দুই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, যা তার কর্মঘণ্টার ব্যাপক ক্ষতি করছে। অপরদিকে আজিমপুরের চালক মহব্বত জানান, এক স্টেশনে গ্যাস না পেয়ে অন্য স্টেশনে গেলে সেখানেও নতুন লাইনের মুখোমুখি হতে হয়। এতে গাড়ির জ্বালানি খরচ বাড়ার পাশাপাশি আয় কমে যাচ্ছে।

চালকদের অভিযোগ, আগে দিনে ২-৩ হাজার টাকা আয় করলেও বর্তমানে ১ হাজার টাকাও রোজগার করা কঠিন হয়ে পড়েছে। এই সংকটের কারণে যাত্রীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, কারণ দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য অনেক গাড়ি রাস্তায় বের হতে পারছে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...