সন্ধ্যার আগে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
রাজধানীবাসীর জন্য সুখবর হলো আজ সোমবার সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও তার আশপাশের এলাকায় আজ সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ মেঘলা থাকার কারণে গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার আশা করা হচ্ছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দুপুর ১২টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এর আগে দুপুর ১টার আগের ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে।
সম্পর্কিত খবর
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…

আরও পড়ুন

সন্ধ্যার আগে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
রাজধানীবাসীর জন্য সুখবর হলো আজ সোমবার সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও তার আশপাশের এলাকায় আজ সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ মেঘলা থাকার কারণে গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার আশা করা হচ্ছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দুপুর ১২টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এর আগে দুপুর ১টার আগের ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে।
সম্পর্কিত খবর
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…