ফটিকছড়িতে সড়ক যোগাযোগ অচল, উপজেলা সদরের দাবিতে চলছে হরতাল

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ২:৩০ পিএম
ফটিকছড়িতে সড়ক যোগাযোগ অচল, উপজেলা সদরের দাবিতে চলছে হরতাল

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর একটি যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য হরতাল পালন করছেন স্থানীয় আন্দোলনকারীরা। গতকাল রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে সোমবার ঢাকা-ফেনী-চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

সোমবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের কর্মীরা। নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো ও বাগানবাজার এলাকায় বাস, ট্রাক, সিএনজি ও পিকআপসহ সব ধরনের যানবাহন আটকা পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মোতায়েন করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, ভুজপুর মৌজাকে সদর দপ্তর করা সম্পূর্ণ অযৌক্তিক। আন্দোলনকারী আলী আকবর অভিযোগ করেন, মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি উপজেলা সদর স্থাপনের কোনো যুক্তি নেই এবং এটি নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে। অন্যদিকে রাহাত নামের আরেক আন্দোলনকারী জানান, উপজেলার নাম ফটিকছড়ি উত্তর হওয়ায় সদর দপ্তরও উত্তরাঞ্চলে হওয়া উচিত। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর আকার ধারণ করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...