রাজধানীজুড়ে তীব্র সিএনজি সংকট, রাতজেগে গ্যাসের লাইনে চালকরা
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি জটিলতার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ সারাদেশে তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে। ফলে গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার চালকদের।
চরম ভোগান্তির শিকার এই চালকরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে এই সমস্যা চললেও গত এক সপ্তাহে পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত রাজধানীর মালিবাগ ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে হতাশ হয়েছেন প্রাইভেটকার চালক গোলাম হোসেনসহ অনেকে। তিনি জানান, এক পাম্পে গ্যাস না পেয়ে তাকে মগবাজারে আরেক পাম্পে যেতে হয়েছে। এমনকি লাইনের দৈর্ঘ্য সামনের হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত চলে গেলেও গ্যাস পাওয়ার কোনো নিশ্চয়তা নেই।
এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চালকরা। দীর্ঘ সময় গ্যাসের লাইনে কাটানোর কারণে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং আয় কমে যাচ্ছে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরে এসে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হচ্ছে তাদের।
সম্পর্কিত খবর
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, বাড়বে সামরিক সহযোগিতা
চট্টগ্রামে সড়কের গর্তে পড়ে লরির চাকায় প্রাণ গেল বাইকারের
শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
সারাদেশে গ্যাস সংকট: ঘণ্টার পর ঘণ্টা লাইন, আয় হারাচ্ছেন চালকরা
বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রযুক্তি সেবা, এআই লিডারশিপ অ্যাওয়ার্ড পেল বাক্কো
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায় ধোঁয়া, কাজ করছে ফায়ার…

আরও পড়ুন

রাজধানীজুড়ে তীব্র সিএনজি সংকট, রাতজেগে গ্যাসের লাইনে চালকরা
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি জটিলতার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ সারাদেশে তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে। ফলে গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার চালকদের।
চরম ভোগান্তির শিকার এই চালকরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে এই সমস্যা চললেও গত এক সপ্তাহে পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত রাজধানীর মালিবাগ ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে হতাশ হয়েছেন প্রাইভেটকার চালক গোলাম হোসেনসহ অনেকে। তিনি জানান, এক পাম্পে গ্যাস না পেয়ে তাকে মগবাজারে আরেক পাম্পে যেতে হয়েছে। এমনকি লাইনের দৈর্ঘ্য সামনের হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত চলে গেলেও গ্যাস পাওয়ার কোনো নিশ্চয়তা নেই।
এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চালকরা। দীর্ঘ সময় গ্যাসের লাইনে কাটানোর কারণে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং আয় কমে যাচ্ছে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরে এসে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হচ্ছে তাদের।
সম্পর্কিত খবর
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, বাড়বে সামরিক…
চট্টগ্রামে সড়কের গর্তে পড়ে লরির চাকায় প্রাণ গেল…
শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
সারাদেশে গ্যাস সংকট: ঘণ্টার পর ঘণ্টা লাইন, আয়…
বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রযুক্তি সেবা, এআই লিডারশিপ অ্যাওয়ার্ড…
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায় ধোঁয়া, কাজ…