বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রযুক্তি সেবা, এআই লিডারশিপ অ্যাওয়ার্ড পেল বাক্কো

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ১১:৩৬ পিএম
বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রযুক্তি সেবা, এআই লিডারশিপ অ্যাওয়ার্ড পেল বাক্কো

বিশ্বব্যাপী প্রযুক্তি উদ্ভাবন ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে খ্যাতি অর্জন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইআইএলসি)-এর প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬ গ্রহণ করেছে সংগঠনটি। গত শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাক্কোর পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সল আলিম সম্মাননা স্মারকটি গ্রহণ করেন।

নেতৃত্ব, উদ্ভাবন, সুশাসন, শিক্ষা, সাইবার নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে অসামান্য অবদানের জন্য বাক্কোকে এই সম্মাননা প্রদান করা হয়। আইএআইআইএলসি ও ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এই পুরস্কার দেশের বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) ও আইটিইএস (ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিসেস) খাতকে বিশ্বদরবারে তুলে ধরতে বাক্কোর অব্যাহত প্রচেষ্টার প্রমাণ বহন করে। নীতি সহায়তা, শিল্প উন্নয়ন এবং তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক আউটসোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করছে সংগঠনটি।

পুরস্কার গ্রহণের পর ফয়সল আলিম বলেন, এই স্বীকৃতি পুরো বিপিও ও আইটিইএস শিল্পের জন্য এক মহৎ অর্জন। তিনি এই পুরস্কার সংগঠনের সদস্য, সরকারি অংশীজন এবং হাজার হাজার নিবেদিতপ্রাণ পেশাজীবীর প্রতি উৎসর্গ করেন। ফয়সল আলিম আরও জানান, বাংলাদেশকে একটি বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক ও টেকসই ডিজিটাল সেবা শিল্প হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি বাক্কো সবসময় মেনে চলবে। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য বাক্কো আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম এবং ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...