চন্দনাইশে বন্যাকবলিত ১৫০০ পরিবারের পাশে চসিক মেয়র
চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম হারলা এলাকায় তিনি ব্যক্তিগত উদ্যোগে দেড় হাজার অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের জন্য চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার সামগ্রী নিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মেয়র বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে বিপদগ্রস্ত মানুষের সেবা করাই বিএনপির মূল লক্ষ্য।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বরাদ্দকৃত চালের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম হলে তা বৃদ্ধি করা হবে। কোনো অসহায় পরিবারকে খাদ্য সংকটে ভোগার প্রয়োজন হবে না, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সহায়তা অব্যাহত রাখা হবে। চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি নিজ হাতে সুবিধাবঞ্চিতদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

Ενδιαφέροντα παιχνίδια και https://gangstasino-casino-39.web.app για κάθε παίκτη και περιστασιακό χρήστη

আরও পড়ুন

চন্দনাইশে বন্যাকবলিত ১৫০০ পরিবারের পাশে চসিক মেয়র
চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম হারলা এলাকায় তিনি ব্যক্তিগত উদ্যোগে দেড় হাজার অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের জন্য চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার সামগ্রী নিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মেয়র বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে বিপদগ্রস্ত মানুষের সেবা করাই বিএনপির মূল লক্ষ্য।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বরাদ্দকৃত চালের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম হলে তা বৃদ্ধি করা হবে। কোনো অসহায় পরিবারকে খাদ্য সংকটে ভোগার প্রয়োজন হবে না, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সহায়তা অব্যাহত রাখা হবে। চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি নিজ হাতে সুবিধাবঞ্চিতদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…