চট্টগ্রামে ঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার স্বর্ণ চুরি
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘরের তালা ভেঙে প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এই চুরির ঘটনায় ভুক্তভোগী বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালখালী শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের বাসিন্দা মো. জালাল উদ্দিন শুক্রবার সকাল ১১টার দিকে ঘরের দরজা তালাবদ্ধ করে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যা ৭টায় বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা এবং আলমারির ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
ভুক্তভোগীর অভিযোগ, এ সময় আলমারি থেকে প্রায় ৫ ভরি ওজনের সোনার গয়না, যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা, এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

চট্টগ্রামে ঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার স্বর্ণ চুরি
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘরের তালা ভেঙে প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এই চুরির ঘটনায় ভুক্তভোগী বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালখালী শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের বাসিন্দা মো. জালাল উদ্দিন শুক্রবার সকাল ১১টার দিকে ঘরের দরজা তালাবদ্ধ করে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যা ৭টায় বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা এবং আলমারির ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
ভুক্তভোগীর অভিযোগ, এ সময় আলমারি থেকে প্রায় ৫ ভরি ওজনের সোনার গয়না, যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা, এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…