শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায় ধোঁয়া, কাজ করছে ফায়ার সার্ভিস
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায় আগুনের খবরে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার রাতে ওই এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনী ও দমকলকর্মীরা তৎপর হয়ে ওঠেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে তারা কার্গো ভিলেজে আগুন লাগার খবর পান। এরপরই দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে দমকল কর্মীরা সেখানে পৌঁছে দেখতে পান, কার্গো ভিলেজের ভেতরে আগুন নেই, তবে পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তূপে ধোঁয়া দেখা গেছে। এই ধোঁয়ার উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে দুটি ইউনিট সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অপারেশন শেষে ও বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর আরও তথ্য জানানো সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায় ধোঁয়া, কাজ করছে ফায়ার সার্ভিস
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায় আগুনের খবরে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার রাতে ওই এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনী ও দমকলকর্মীরা তৎপর হয়ে ওঠেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে তারা কার্গো ভিলেজে আগুন লাগার খবর পান। এরপরই দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে দমকল কর্মীরা সেখানে পৌঁছে দেখতে পান, কার্গো ভিলেজের ভেতরে আগুন নেই, তবে পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তূপে ধোঁয়া দেখা গেছে। এই ধোঁয়ার উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে দুটি ইউনিট সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অপারেশন শেষে ও বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর আরও তথ্য জানানো সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…