চট্টগ্রামে সড়কের গর্তে পড়ে লরির চাকায় প্রাণ গেল বাইকারের
চট্টগ্রাম নগরের সিইপিজেড (ইপিজেড) এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. মেহেদি হাসান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে নেভি হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাস্তার খানাখন্দে পড়ে গুরুতর আহত হওয়ার পর পাশ দিয়ে যাওয়া একটি কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মেহেদি হাসান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা ছিলেন। তবে জীবিকার তাগিদে তিনি নগরের সিঅ্যান্ডবি এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন। মোটরসাইকেল দিয়ে যাত্রী পরিবহন করে সংসারের খরচ জোগাতেন এই তরুণ।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় রাস্তার বেহাল অবস্থার কারণে এমন দুর্ঘটনা ঘন ঘন ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।
সম্পর্কিত খবর
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, বাড়বে সামরিক সহযোগিতা
শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
সারাদেশে গ্যাস সংকট: ঘণ্টার পর ঘণ্টা লাইন, আয় হারাচ্ছেন চালকরা
বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রযুক্তি সেবা, এআই লিডারশিপ অ্যাওয়ার্ড পেল বাক্কো
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায় ধোঁয়া, কাজ করছে ফায়ার…
চন্দনাইশে বন্যাকবলিত ১৫০০ পরিবারের পাশে চসিক মেয়র

আরও পড়ুন

চট্টগ্রামে সড়কের গর্তে পড়ে লরির চাকায় প্রাণ গেল বাইকারের
চট্টগ্রাম নগরের সিইপিজেড (ইপিজেড) এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. মেহেদি হাসান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে নেভি হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাস্তার খানাখন্দে পড়ে গুরুতর আহত হওয়ার পর পাশ দিয়ে যাওয়া একটি কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মেহেদি হাসান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা ছিলেন। তবে জীবিকার তাগিদে তিনি নগরের সিঅ্যান্ডবি এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন। মোটরসাইকেল দিয়ে যাত্রী পরিবহন করে সংসারের খরচ জোগাতেন এই তরুণ।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় রাস্তার বেহাল অবস্থার কারণে এমন দুর্ঘটনা ঘন ঘন ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।
সম্পর্কিত খবর
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, বাড়বে সামরিক…
শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
সারাদেশে গ্যাস সংকট: ঘণ্টার পর ঘণ্টা লাইন, আয়…
বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রযুক্তি সেবা, এআই লিডারশিপ অ্যাওয়ার্ড…
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায় ধোঁয়া, কাজ…