আইনশৃঙ্খলা রক্ষায় যাত্রাবাড়ীতে পুলিশের অভিযান, আটক ২৭ জন
অপরাধ দমন ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) এ অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ২৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— সৈয়দ আলম (৩৩), মোহাম্মদ ইসমাইল (৩১), স্বপন, বিল্লাল ওরফে ছিলা বিল্লাল, মো. রাব্বি, মো. মিতুল (২৮), এহসান উল্লাহ (২৮), ইসমাইল আহমেদ (৩৬), মো. নাছির উদ্দিন (৪৫), বিউটি বেগম, ইতি আক্তার, জামাল হোসেন, মো. আলাউদ্দিন, শামীম, মোছা. নুর জাহান আক্তার মিম, মৌসুমি আক্তার শিখা (৪৯), মো. আকরাম হোসেন (৩৩), মো. রমজান (২০), মো. তানভীর (১৮), মো. আল আমিন (২০), মো. আরিফুল ইসলাম (২৩), মো. জাহিদ ইসলাম (২৩), মো. সাজ্জাদ (২৬), মো. সুমন হাওলাদার (২৪), সোহরাব (৪৫), সোহানুর রহমান (২০) এবং আব্দুল্লাহ হুজায়ফা (২২)।
ডিএমপি সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ৫ জনকে বর্তমান মামলায়, ৪ জনকে পুরনো মামলায়, ৮ জনকে আদালতের পরোয়ানা মূলে এবং ১০ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নিয়াজ মেহেদী জানান, সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

