বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র রাহাতের
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে গোসল করতে নামা এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ধোরলা গ্রামের একটি মাদরাসা পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. রাহাত (৭)।
রাহাত ওই গ্রামের মুন্সি চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মো. লিটনের ছেলে এবং সারোতলী পূর্ণ চন্দ্র সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সে বাড়ির কাছের ওই পুকুরে একা গোসল করতে যায়। দীর্ঘক্ষণ সে ঘরে ফিরলে না। পরে পরিবারের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, পুকুরে ডুবে যাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
নারী চালকের হাতে গোলাপি বাস, আজ থেকেই রাজপথে
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার বিষাক্ত গ্যাস
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৮, উদ্ধার বিপুল মাদক ও…
পটিয়ায় স্কুলে স্কুলে চুরির ধারাবাহিকতায় আতঙ্কিত এলাকাবাসী
ঝড়ো হাওয়ার আশঙ্কায় ১৩ অঞ্চল, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
৫৪ কোটি টাকা আত্মসাৎ: মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে দুদকের জিজ্ঞাসাবাদ

আরও পড়ুন

বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র রাহাতের
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে গোসল করতে নামা এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ধোরলা গ্রামের একটি মাদরাসা পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. রাহাত (৭)।
রাহাত ওই গ্রামের মুন্সি চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মো. লিটনের ছেলে এবং সারোতলী পূর্ণ চন্দ্র সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সে বাড়ির কাছের ওই পুকুরে একা গোসল করতে যায়। দীর্ঘক্ষণ সে ঘরে ফিরলে না। পরে পরিবারের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, পুকুরে ডুবে যাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
নারী চালকের হাতে গোলাপি বাস, আজ থেকেই রাজপথে
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার…
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৮, উদ্ধার বিপুল…
পটিয়ায় স্কুলে স্কুলে চুরির ধারাবাহিকতায় আতঙ্কিত এলাকাবাসী
ঝড়ো হাওয়ার আশঙ্কায় ১৩ অঞ্চল, নদীবন্দরে ১ নম্বর…
৫৪ কোটি টাকা আত্মসাৎ: মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে…