মিরপুর-মুগদায় পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৪

প্রাইম বার্তা অনলাইন
০৩ জুলাই ২০২৬ ৯:১৯ পিএম
মিরপুর-মুগদায় পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৪

রাজধানীর মিরপুর ও মুগদা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানা পুলিশ তাদের এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে। এদের মধ্যে রয়েছেন মো. আল আমিন (১৯), মো. সজল (১৯), মো. ফয়সাল খান (২৪), নকিব মাহমুদ (৪০), মো. সোলায়মান (১৯), মো. রুবেল মোল্লা (৩৫), মো. সিজিল মিয়া (৪০), মো. বাবুল মোল্লা (৩৮), সাফওয়ান (১৮), মো. শাওন হৃদয় (২৬), নিলয় (২২), মো. আলমাস (২২), গোলাম মোর্শেদ (২১), মো. রজব আলী (২৭), মো. সজীব (২২), মো. শামীম (২৪), মো. রনি (২২), মো. হাসান (৩০), মো. রিয়াদ হোসেন (২৮), মো. শারপিন (১৪), মো. সাইফুর রহমান (২৫), মো. আল আমিন (২৫), মো. আতিকুল ইসলাম আতিক (২৮), জহিরুল ইসলাম রনি (৩৪), মো. বাবু (২৮), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. সোয়েব আক্তার (২৬), মো. ইব্রাহিম গাজী (২৫), মো. রবিউল ইসলাম হিরা (২৭), মো. আরিফ আজিজ (২৬), মো. জুয়েল (২৮), মো. হানিফ (২৯), মো. নুর আলম (২০), মো. রমজান (২০), মো. রিয়াজ (২১), মো. সিরাজুল ইসলাম (৩৯), আল মাজিদ (২০), মো. নিজাম উদ্দিন রাব্বী (২৫), মোহাম্মদ উল্লাহ খান রুবেল, জান্নাতুল ফেরদৌস (৩৩), মোছা. নুরজাহান (৫০) ও মো. বান্ধি (২৮)।

অপরদিকে, মুগদা থানা পুলিশ একই দিন অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন মো. ইমন ওরফে টাইগার ইমন (২৪), মো. মামুন ভূঁইয়া, খাদিজা আক্তার, মো. রিজাউল মাতুব্বর (২৭), মো. সাজ্জাত মোল্লা শিশির (২৮), মো. রাহাত (২৬), রেজাউল করিম ওরফে রিয়াজ (৩৫), মো. ইউনুস (৪৪), মো. রমজান (২৫), মো. রানা (২৭), মো. শফিকুল ইসলাম ওরফে সাইফুল (৪২) ও মো. নাহিদুল ইসলাম লিখন (২৫)। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...