বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ওই লঘুচাপটি এখনও একই স্থানে অবস্থান করছে এবং এটি যেকোনো সময় ঘনীভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার কাজে নিয়োজিত সব ধরনের নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের উপকূলের কাছাকাছি এলাকা থেকে সামুদ্রিক কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
সম্পর্কিত খবর
বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র রাহাতের
বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন, অস্ত্রসহ গ্রেফতার আরও ৪
মিরপুর-মুগদায় পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৪
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে…
এআই ও প্রযুক্তির হুমকি মোকাবেলায় সময়োপযোগী আইন চান তথ্যমন্ত্রী
স্বর্ণের ব্যবসার ফাঁদে ১৪ কোটি লুট, গ্রেফতার প্রতারক সৌমেন

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ওই লঘুচাপটি এখনও একই স্থানে অবস্থান করছে এবং এটি যেকোনো সময় ঘনীভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার কাজে নিয়োজিত সব ধরনের নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের উপকূলের কাছাকাছি এলাকা থেকে সামুদ্রিক কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
সম্পর্কিত খবর
বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র রাহাতের
বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন, অস্ত্রসহ গ্রেফতার…
মিরপুর-মুগদায় পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৪
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ…
এআই ও প্রযুক্তির হুমকি মোকাবেলায় সময়োপযোগী আইন চান…
স্বর্ণের ব্যবসার ফাঁদে ১৪ কোটি লুট, গ্রেফতার প্রতারক…