আয়মীর এক কোটি টাকা প্রণোদনা, ১৫০ সামরিক কর্মকর্তার অবসর-পদোন্নতির ঘোষণা
সামরিক বাহিনীতে দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত বা বঞ্চনার শিকার ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে অপসারিত এসব কর্মকর্তার সুযোগ-সুবিধা পুনর্বহালের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই তালিকায় সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন। উল্লেখযোগ্য হলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। ২০০৯ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও এখন তাকে ভূতাপেক্ষ পদোন্নতি হিসেবে মেজর জেনারেল এবং অবসরপূর্ব লেফটেন্যান্ট জেনারেল পদের মর্যাদা দেওয়া হচ্ছে।
আবদুল্লাহিল আমান আযমীর জন্য বিশেষ সুখবর হলো, তিনি বকেয়া বেতন-ভাতার পাশাপাশি এক কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনা পাবেন। এছাড়া বয়স ও যোগ্যতা অনুযায়ী তিনি যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগ লাভ করবেন। মূলত সামরিক বাহিনীতে অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া এসব কর্মকর্তার প্রতি সরকারের এই পদক্ষেপ নতুন আলোচনার সৃষ্টি করেছে।
অধ্যাপক পদে পদোন্নতি আবদুল্লাহিল আমান আযমী বিশেষ প্রণোদনা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সরকারি আদেশ সামরিক কর্মকর্তা
সম্পর্কিত খবর
বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র রাহাতের
বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন, অস্ত্রসহ গ্রেফতার আরও ৪
মিরপুর-মুগদায় পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৪
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে…
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
এআই ও প্রযুক্তির হুমকি মোকাবেলায় সময়োপযোগী আইন চান তথ্যমন্ত্রী

আয়মীর এক কোটি টাকা প্রণোদনা, ১৫০ সামরিক কর্মকর্তার অবসর-পদোন্নতির ঘোষণা
সামরিক বাহিনীতে দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত বা বঞ্চনার শিকার ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে অপসারিত এসব কর্মকর্তার সুযোগ-সুবিধা পুনর্বহালের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই তালিকায় সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন। উল্লেখযোগ্য হলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। ২০০৯ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও এখন তাকে ভূতাপেক্ষ পদোন্নতি হিসেবে মেজর জেনারেল এবং অবসরপূর্ব লেফটেন্যান্ট জেনারেল পদের মর্যাদা দেওয়া হচ্ছে।
আবদুল্লাহিল আমান আযমীর জন্য বিশেষ সুখবর হলো, তিনি বকেয়া বেতন-ভাতার পাশাপাশি এক কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনা পাবেন। এছাড়া বয়স ও যোগ্যতা অনুযায়ী তিনি যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগ লাভ করবেন। মূলত সামরিক বাহিনীতে অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া এসব কর্মকর্তার প্রতি সরকারের এই পদক্ষেপ নতুন আলোচনার সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র রাহাতের
বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন, অস্ত্রসহ গ্রেফতার…
মিরপুর-মুগদায় পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৪
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ…
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
এআই ও প্রযুক্তির হুমকি মোকাবেলায় সময়োপযোগী আইন চান…