পরিসংখ্যান নয় মাথায়, মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ১১:৩০ পিএম
পরিসংখ্যান নয় মাথায়, মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি

লিওনেল মেসিকে নিয়ে প্রশংসার ভাষা এখন আর খুঁজে পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। জর্ডানের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন এই তারকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি স্বীকার করেন, মেসির এমন পারফরম্যান্সের পর নতুন করে কী বলবেন তা আর বুঝে উঠতে পারছেন না তিনি।

নকআউট পর্বের কথা ভেবে জর্ডান ম্যাচের শুরু থেকেই মেসিকে বিশ্রাম দেন স্কালোনি। তবে ৬০তম মিনিটে মাঠে নেমে পুরো স্টেডিয়াম মাতিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোল করেন তিনি এবং টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন। এতে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৯-এ।

এমন রেকর্ড গড়ার পরও স্কালোনি জানালেন, পরিসংখ্যান নিয়ে তিনি খুব একটা ভাবেন না। তার কাছে মূল বিষয় হলো মেসি প্রতিবার মাঠে নেমে যে জাদু দেখান সেটাই। মেসিকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে কোচ বলেন, তাকে ৯০ মিনিট খেলানো সম্ভব ছিল, তবে পরের কঠিন ম্যাচগুলোর কথা ভেবে এবং অন্যদের সুযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...