বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসীর ছবি দিয়ে চ্যানেল ২৪-এর নামে ভুয়া প্রচারণা
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে চাকরিচ্যুত লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি এবার একটি ভুয়া তথ্যের কারণে আলোচনায় এসেছেন। সম্প্রতি ‘বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বে সাহসী ও ত্যাগী নতুন প্রজন্ম চাই’ শিরোনামে তার ছবি সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হচ্ছে, যাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর লোগো ব্যবহার করা হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, ভুয়া ওই ফটোকার্ডটি চ্যানেল ২৪-এর আসল কোনো সংবাদ বা প্রচারণা নয়। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ওই কার্ডটি তৈরি করা হয়েছে, কারণ এর শিরোনামের ফন্ট এবং ডিজাইন চ্যানেল ২৪-এর প্রচলিত স্টাইলের সাথে মিলছে না। এ ছাড়া এমন কোনো খবর বা দাবির সপক্ষে অন্য কোনো গণমাধ্যমেও কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
ফলে নিশ্চিত হওয়া যায় যে, তাপসী তাবাসসুম ঊর্মির ছবি ব্যবহার করে চ্যানেল ২৪-এর নামে ছড়ানো ওই ফটোকার্ডটি সম্পূর্ণ বানোয়াট এবং বিভ্রান্তিকর। এটি এডিট করে তৈরি করা হলেও বাস্তবে চ্যানেলটি এ ধরণের কোনো সংবাদ প্রকাশ করেনি।
সম্পর্কিত খবর
ফাগুনের শেষে ঢাকায় শিলাবৃষ্টি, আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, ছাত্রদের রাস্তায় দাঁড় করালে ব্যবস্থা
বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়নের সুযোগ, জানাল দূতাবাস
পিরোজপুরের ইন্দুরকানীর নাম পরিবর্তন, আবার হলো জিয়ানগর
ঈদের আগে বাড়ল ডিম-মুরগির দাম, লোকসানে দিশাহারা খামারিরা
গণমাধ্যমের স্বাধীনতাই সভ্যতার মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

আরও পড়ুন

ফাগুনের শেষে ঢাকায় শিলাবৃষ্টি, আগামী পাঁচ দিন বৃষ্টির…