পিরোজপুরের ইন্দুরকানীর নাম পরিবর্তন, আবার হলো জিয়ানগর
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় জিয়ানগর করা হয়েছে। গত মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হয়। এর ফলে দীর্ঘ তিন বছর পর এই উপজেলার পুরনো নাম পুনরুদ্ধার করা হলো।
জানা গেছে, ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন চার দলীয় জোট সরকারের আমলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই উপজেলা উদ্বোধন করেছিলেন। পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রস্তাবের ভিত্তিতে জেলা সদরের তিনটি ইউনিয়ন নিয়ে জিয়ানগর উপজেলা গঠন করা হয়েছিল। তবে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকার উপজেলাটির নাম পরিবর্তন করে ইন্দুরকানী রাখে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রস্তাবে জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম বৈঠকে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা

আরও পড়ুন

পিরোজপুরের ইন্দুরকানীর নাম পরিবর্তন, আবার হলো জিয়ানগর
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় জিয়ানগর করা হয়েছে। গত মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হয়। এর ফলে দীর্ঘ তিন বছর পর এই উপজেলার পুরনো নাম পুনরুদ্ধার করা হলো।
জানা গেছে, ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন চার দলীয় জোট সরকারের আমলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই উপজেলা উদ্বোধন করেছিলেন। পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রস্তাবের ভিত্তিতে জেলা সদরের তিনটি ইউনিয়ন নিয়ে জিয়ানগর উপজেলা গঠন করা হয়েছিল। তবে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকার উপজেলাটির নাম পরিবর্তন করে ইন্দুরকানী রাখে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রস্তাবে জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম বৈঠকে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার…