বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়নের সুযোগ, জানাল দূতাবাস
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেও বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর দিয়েছে মানামাস্থিত বাংলাদেশ দূতাবাস। দেশটিতে বর্তমানে অবস্থান না করলেও প্রবাসীরা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাদের কর্ম ভিসার মেয়াদ নবায়ন করতে পারবেন। এর ফলে যুদ্ধ পরিস্থিতি বা অন্য কোনো কারণে বাহরাইনের বাইরে থাকা শ্রমিকরা তাদের ভিসা বৈধ রাখতে পারবেন।
দূতাবাস জানায়, এলএমআরএ-এর আওতাধীন যেসব কর্মী বাহরাইনের বাইরে অবস্থান করছেন, তারা সেখানকার পরিচিত কোনো আত্মীয় বা বন্ধুর মাধ্যমে এলএমআরএ কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন। অন্যদিকে, কোনো কোম্পানি বা সিআর-এর অধীনে যারা কাজ করেন, তাদের নিজ নিজ স্পন্সর বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভিসার মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই সপ্তাহ আগে এই আবেদন ও ফি পরিশোধ নিশ্চিত করতে হবে। পেমেন্টের নোটিফিকেশন আসার পর দ্রুত ফি পরিশোধ করলেই নবায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৩-৩৩৩৭৫১৫৫-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
ফাগুনের শেষে ঢাকায় শিলাবৃষ্টি, আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, ছাত্রদের রাস্তায় দাঁড় করালে ব্যবস্থা
পিরোজপুরের ইন্দুরকানীর নাম পরিবর্তন, আবার হলো জিয়ানগর
ঈদের আগে বাড়ল ডিম-মুরগির দাম, লোকসানে দিশাহারা খামারিরা
বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসীর ছবি দিয়ে চ্যানেল ২৪-এর নামে ভুয়া প্রচারণা
গণমাধ্যমের স্বাধীনতাই সভ্যতার মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

আরও পড়ুন

বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়নের সুযোগ, জানাল দূতাবাস
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেও বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর দিয়েছে মানামাস্থিত বাংলাদেশ দূতাবাস। দেশটিতে বর্তমানে অবস্থান না করলেও প্রবাসীরা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাদের কর্ম ভিসার মেয়াদ নবায়ন করতে পারবেন। এর ফলে যুদ্ধ পরিস্থিতি বা অন্য কোনো কারণে বাহরাইনের বাইরে থাকা শ্রমিকরা তাদের ভিসা বৈধ রাখতে পারবেন।
দূতাবাস জানায়, এলএমআরএ-এর আওতাধীন যেসব কর্মী বাহরাইনের বাইরে অবস্থান করছেন, তারা সেখানকার পরিচিত কোনো আত্মীয় বা বন্ধুর মাধ্যমে এলএমআরএ কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন। অন্যদিকে, কোনো কোম্পানি বা সিআর-এর অধীনে যারা কাজ করেন, তাদের নিজ নিজ স্পন্সর বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভিসার মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই সপ্তাহ আগে এই আবেদন ও ফি পরিশোধ নিশ্চিত করতে হবে। পেমেন্টের নোটিফিকেশন আসার পর দ্রুত ফি পরিশোধ করলেই নবায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৩-৩৩৩৭৫১৫৫-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
ফাগুনের শেষে ঢাকায় শিলাবৃষ্টি, আগামী পাঁচ দিন বৃষ্টির…
শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, ছাত্রদের রাস্তায় দাঁড় করালে ব্যবস্থা
পিরোজপুরের ইন্দুরকানীর নাম পরিবর্তন, আবার হলো জিয়ানগর
ঈদের আগে বাড়ল ডিম-মুরগির দাম, লোকসানে দিশাহারা খামারিরা
বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসীর ছবি দিয়ে চ্যানেল ২৪-এর নামে…