রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস উল্টে আহত ৩

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের পাশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত তিনজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— কুষ্টিয়া হাসপাতাল মোড় এলাকার মো. কিতাব উদ্দিনের ছেলে মুন্নাফ উদ্দিন (৪০), একই এলাকার রাজিবুল হকের স্ত্রী কানিস শারমিন (৩৫) এবং মৃত আ. জলিলের ছেলে শামসুল আলম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কে কাদা জমে থাকায় বাসটির চাকা স্লিপ করে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত তিনজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন মিজ্ আফরোজা…
কালুখালীতে ম্যাথ ফাউন্ডেশন ও সালেহ ইংলিশ স্কুলের ইফতার ও দোয়া…
পাংশায় ২টি ইউনিয়নে জাটকা সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
পাংশায় গভীর রাতে বসতবাড়িতে হামলা
রাজবাড়ীর কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে পুকুরে ফেলে নষ্ট…
রাজবাড়ীর পাংশায় মহাশ্মশান কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর

আরও পড়ুন

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস উল্টে আহত ৩

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের পাশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত তিনজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— কুষ্টিয়া হাসপাতাল মোড় এলাকার মো. কিতাব উদ্দিনের ছেলে মুন্নাফ উদ্দিন (৪০), একই এলাকার রাজিবুল হকের স্ত্রী কানিস শারমিন (৩৫) এবং মৃত আ. জলিলের ছেলে শামসুল আলম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কে কাদা জমে থাকায় বাসটির চাকা স্লিপ করে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত তিনজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
কালুখালীতে ম্যাথ ফাউন্ডেশন ও সালেহ ইংলিশ স্কুলের ইফতার…
পাংশায় ২টি ইউনিয়নে জাটকা সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফ…
পাংশায় গভীর রাতে বসতবাড়িতে হামলা
রাজবাড়ীর কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে পুকুরে…