পাংশায় ২টি ওয়ান শুটারগান ও ৩টি ককটেল বোমা উদ্ধার
রাজবাড়ীর পাংশায় ২টি ওয়ান শুটারগান ও ৩টি ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর মোস্তফা সাইফ নেতৃত্বে পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার শরিষা ইউপির বহলাডাঙ্গার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. কাজলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি কাজল পালিয়ে যেতে সক্ষম হয়।

এসময় ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান ও ৩টি ককটেল বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তীতে পাংশা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পলাতক আসামি কাজল উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বাসিন্দা অনাথ শেখ এর ছেলে।
সম্পর্কিত খবর
দৃষ্টি আকর্ষণীয় সুযোগগুলির মাঝেও khelakoro -র আকর্ষণীয় দিকগুলি জানতে চান…
বিনামূল্যে খেলতে পারেন ৩৯,৭১২টিরও অধিক ক্যাসিনো স্লটের ডেমো।
আসল টাকার ব্ল্যাকজ্যাক সাইট এবং ২০২৬ সালের সেরা অনলাইন ব্ল্যাকজ্যাক…
আসল টাকার জন্য অনলাইন ব্ল্যাকজ্যাক: ২০২৬ সালের সেরা ১০টি ক্যাসিনো…
৩৬ বছর একই গ্রেডে এটিইওরা
এতিমখানার সম্পত্তি রক্ষায় মানববন্ধন, হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি

আরও পড়ুন