ফ্যাসিস্ট সরকারের সময়ই কিশোর গ্যাং বেড়েছে: সুলতান টুকু

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ২:৩৪ পিএম
ফ্যাসিস্ট সরকারের সময়ই কিশোর গ্যাং বেড়েছে: সুলতান টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদী সরকারের আমলেই দেশে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি মাদকের ব্যাপকতাকে অপরাধ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শন বাস্তবায়নে তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এতে করে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...