ঢাকায় সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের, প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ২:২৩ পিএম
ঢাকায় সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের, প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা

ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিয়োজিত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমান। গত সোমবার (৩১ আগস্ট) এ বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক স্বার্থ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত যৌথ সামরিক মহড়া আয়োজন এবং বিশেষায়িত প্রশিক্ষণ বিনিময়ের ওপর জোর দেন তারা। এছাড়া আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ভাগাভাগি, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহযোগিতা এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে যৌথ অংশীদারত্বের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার উচ্চ প্রশংসা করেন মালয়েশিয়ান হাইকমিশনার। তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানকে আন্তর্জাতিক পরিমন্ডলে এক অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...