জ্বালানি সংকটে দেশের ইন্টারনেট ও ডিজিটাল সেবা বিপন্ন হওয়ার শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ১:০৪ পিএম
জ্বালানি সংকটে দেশের ইন্টারনেট ও ডিজিটাল সেবা বিপন্ন হওয়ার শঙ্কা

দেশে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট দীর্ঘস্থায়ী হলে তা শিল্প-কারখানার পাশাপাশি ডিজিটাল অবকাঠামো ও ইন্টারনেট সেবার ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। গতকাল সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এই আশঙ্কার কথা জানিয়েছেন।

মহিউদ্দিন আহমেদ জানান, বর্তমানে শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং এবং সরকারি সেবার প্রধান মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট। কিন্তু মোবাইল টাওয়ার ও ডেটা সেন্টারগুলো সম্পূর্ণ বিদ্যুৎ ও জ্বালানির ওপর নির্ভরশীল। দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকলে জেনারেটর বা ব্যাটারিতে চলমান এসব সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। ইতিমধ্যে বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার কারণে ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতায় বিঘ্ন ঘটছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র ইন্টারনেট সেবাদাতাদের দোষারোপ করলে সমস্যার সমাধান হবে না। ইন্টারনেট অবকাঠামোকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে গণ্য করে বিদ্যুৎ সরবরাহে বিশেষ অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...