চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ফেনী থেকে একটি প্রাইভেটকারে করে মাদকের চালান চট্টগ্রামে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব। এসময় সন্দেহজনক গাড়িটিকে থামার সংকেত দিলে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। তবে র্যাব সদস্যরা গাড়িটি থামিয়ে মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে ওই যুবককে আটক করতে সক্ষম হন। অপর এক আসামি সেসময় কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে আটটি বাদামি রঙের তেলের কার্টনের ভেতর থেকে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক আরিফুল ও পলাতক অপর ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রামের পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ফেনী থেকে একটি প্রাইভেটকারে করে মাদকের চালান চট্টগ্রামে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব। এসময় সন্দেহজনক গাড়িটিকে থামার সংকেত দিলে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। তবে র্যাব সদস্যরা গাড়িটি থামিয়ে মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে ওই যুবককে আটক করতে সক্ষম হন। অপর এক আসামি সেসময় কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে আটটি বাদামি রঙের তেলের কার্টনের ভেতর থেকে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক আরিফুল ও পলাতক অপর ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রামের পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…