শাহজালালে ২৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, আটক বিপুল সিগারেট

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ১১:৪৭ এএম
শাহজালালে ২৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, আটক বিপুল সিগারেট

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) পৃথক অভিযানে প্রায় ২৮ লাখ টাকার বিদেশি সিগারেট ও হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ জর্দা ও বিদেশি মদও উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বি ও সি শিফটের সদস্যরা বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের যাত্রীদের তল্লাশি করা হলে এমডি হিমেল ও শারমিন আক্তার নামের দুই যাত্রীর ব্যাগেজ থেকে ৫৪০ কার্টন সিগারেট ও প্রায় সাড়ে এক কেজি হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়। পরে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে অভিযান চালিয়ে মহাতে হাসান বাবু ও সোহদুল হাসান শাকিলের কাছ থেকে আরও ৮৫ কার্টন সিগারেট, প্রচুর পরিমাণ সিরাম ও তিন কেজি জর্দা আটক করা হয়।

অভিযানে কাতার থেকে আসা এক যাত্রীর কাছ থেকেও তিন লিটার বিদেশি লিকার জব্দ করা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, জব্দ করা মোট ৬২৫ কার্টন সিগারেট ও অন্যান্য পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। বিমানবন্দরে অবৈধ পণ্য পাচার রোধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...