পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমালয়ের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ১২:৪২ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমালয়ের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের সীমান্তবর্তী উত্তরের জেলা পঞ্চগড়ের প্রকৃতি ও সংস্কৃতির সন্ধানে ভ্রমণ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এসময় তিনি তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে রাষ্ট্রদূতের এই ভ্রমণের ছবি শেয়ার করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়, দিগন্তের ওপর হিমালয়কে নিয়ে সুন্দর তেঁতুলিয়া। বাংলায় লেখা হয়েছে, তেঁতুলিয়া, তুমি সুন্দর। এর আগে তিনি রাজশাহী এবং ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলির ভাসমান পেয়ারাবাজারও পরিদর্শন করেছিলেন।

এদিকে, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ২০২৬ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন এবং দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ও প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...