মেডিকেল কলেজে হাড়ের চাহিদা, কবর খুঁড়ে মরদেহ চুরি করছে চক্র

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩২ এএম
মেডিকেল কলেজে হাড়ের চাহিদা, কবর খুঁড়ে মরদেহ চুরি করছে চক্র

রাজধানীতে অর্ধশত মানবকঙ্কাল উদ্ধারের ঘটনায় প্রকাশ পেয়েছে মেডিকেল শিক্ষার এক ভয়াবহ অন্ধকার দিক। চলতি বছরের ৯ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া এসব কঙ্কাল নিয়ে তদন্তে বেরিয়ে এসেছে, কবর থেকে মরদেহ তুলে সেগুলো প্রক্রিয়াজাত করে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র।

জানা গেছে, পেশাদার কবরচোর এবং কিছু মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থী এই অপরাধের সাথে সরাসরি জড়িত। প্রিয়জনের কবরের শেষ চিহ্নটুকু হারিয়ে স্বজনদের যেমন আঘাত দেওয়া হচ্ছে, তেমনি মৃতদেহ চুরি করে তা কঙ্কালে রূপান্তর করে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে এই চক্রটি বহুদিন ধরে সক্রিয় থাকলেও সম্প্রতি তাদের কর্মকাণ্ড ফাঁস হয়েছে।

এই অবৈধ ব্যবসার পেছনে মূল কারণ হলো মেডিকেল শিক্ষায় হাড়ের ব্যাপক চাহিদা। স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৮টি সরকারি ও ৭০টি বেসরকারিসহ মোট ১০৮টি মেডিকেল কলেজ রয়েছে, যেখানে মোট আসন সংখ্যা ১১ হাজার ১০১টি। এছাড়া ৩৫টি ডেন্টাল কলেজ ও ইউনিটে রয়েছে ১ হাজার ৯৫০টি আসন। স্বল্পতা ও দামি হওয়ায় বৈধ পথে হাড়ের চাহিদা মেটাতে না পেরে অনেকেই এই চক্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...