প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করলেন তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৬ এএম
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এই কর্মসূচি পালন করেন তিনি। এর আগে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. মঈন খান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জে ডি জাহিদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সালাউদ্দীন টুকু এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি অন্যতম। এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও আমান উল্লাহ আমান এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও অ্যাডভোকেট আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...