দুই বছর নয়, খুব দ্রুতই স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বর্তমান লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে দুই বছর সময় লাগবে না। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামগ্রিক সমাধানে সময় প্রয়োজন হলেও দ্রুত স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অর্থমন্ত্রীর দুই বছরের সময়সীমার ব্যাখ্যা দিয়ে ডা. জাহেদ বলেন, আমাদের দুই বছর অপেক্ষা করতে হবে এমন নয়। বর্তমান সংকট মূলত যান্ত্রিক ত্রুটি এবং সরবরাহ সংকটের কারণে হয়েছে। একটি গ্যাসিফিকেশন ইউনিটে সমস্যা এবং জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে এই সাময়িক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা আরও বলেন, এসব যান্ত্রিক জটিলতা ও সরবরাহ সংকট নিরসন হলে খুব দ্রুত আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে। সাময়িক এই সমস্যা কাটিয়ে ওঠার বিষয়ে সরকার আশাবাদী এবং অতীতের স্থিতিশীলতায় ফিরে যেতে দীর্ঘ সময় লাগবে না বলে তিনি জানান।
সম্পর্কিত খবর
সাংবাদিকদের ওয়েজ বোর্ড ও নতুন পে-স্কেল: সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
বাড্ডার একতা আবাসিকে যুবকের আত্মহত্যা, লাশ উদ্ধার
খুব দ্রুত কমে আসবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর উপদেষ্টার আশ্বাস
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করলেন তারেক রহমান
মেডিকেল কলেজে হাড়ের চাহিদা, কবর খুঁড়ে মরদেহ চুরি করছে চক্র
মোবাইল নিয়ে মায়ের সঙ্গে অভিমান, ফ্যানের সাথে ঝুলল স্কুলছাত্র

আরও পড়ুন

দুই বছর নয়, খুব দ্রুতই স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বর্তমান লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে দুই বছর সময় লাগবে না। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামগ্রিক সমাধানে সময় প্রয়োজন হলেও দ্রুত স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অর্থমন্ত্রীর দুই বছরের সময়সীমার ব্যাখ্যা দিয়ে ডা. জাহেদ বলেন, আমাদের দুই বছর অপেক্ষা করতে হবে এমন নয়। বর্তমান সংকট মূলত যান্ত্রিক ত্রুটি এবং সরবরাহ সংকটের কারণে হয়েছে। একটি গ্যাসিফিকেশন ইউনিটে সমস্যা এবং জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে এই সাময়িক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা আরও বলেন, এসব যান্ত্রিক জটিলতা ও সরবরাহ সংকট নিরসন হলে খুব দ্রুত আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে। সাময়িক এই সমস্যা কাটিয়ে ওঠার বিষয়ে সরকার আশাবাদী এবং অতীতের স্থিতিশীলতায় ফিরে যেতে দীর্ঘ সময় লাগবে না বলে তিনি জানান।
সম্পর্কিত খবর
সাংবাদিকদের ওয়েজ বোর্ড ও নতুন পে-স্কেল: সুখবর দিলেন…
বাড্ডার একতা আবাসিকে যুবকের আত্মহত্যা, লাশ উদ্ধার
খুব দ্রুত কমে আসবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর উপদেষ্টার আশ্বাস
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করলেন তারেক রহমান
মেডিকেল কলেজে হাড়ের চাহিদা, কবর খুঁড়ে মরদেহ চুরি…
মোবাইল নিয়ে মায়ের সঙ্গে অভিমান, ফ্যানের সাথে ঝুলল…