লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর, কক্সবাজার থেকে ফেরার পথে দুর্ঘটনা
চট্টগ্রামের লোহাগাড়ার মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের প্রাণ গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মৃত্যু হয়।
নিহত দুই বন্ধু হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা ফিরোজ আহমেদ তৌহিদ (২০) ও মাহি উদ্দিন (২৫)। জানা গেছে, বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তৌহিদ নামের বাইক আরোহী মারা যান। গুরুতর আহত অবস্থায় মাহি উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি তাকে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর চালক ও হেলপার মিনিট্রাক ফেলে পালিয়ে যায়। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী।
সম্পর্কিত খবর
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ আটক ৬
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে বাংলাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি কমিশনারের
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর, কক্সবাজার থেকে ফেরার পথে দুর্ঘটনা
চট্টগ্রামের লোহাগাড়ার মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের প্রাণ গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মৃত্যু হয়।
নিহত দুই বন্ধু হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা ফিরোজ আহমেদ তৌহিদ (২০) ও মাহি উদ্দিন (২৫)। জানা গেছে, বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তৌহিদ নামের বাইক আরোহী মারা যান। গুরুতর আহত অবস্থায় মাহি উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি তাকে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর চালক ও হেলপার মিনিট্রাক ফেলে পালিয়ে যায়। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী।
সম্পর্কিত খবর
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ…
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে…
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি…
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮…