জামিনে বের হয়েই কুপানোর আঘাতে প্রাণ গেল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি জাহেদের

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম
জামিনে বের হয়েই কুপানোর আঘাতে প্রাণ গেল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি জাহেদের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’। রোববার (৩০ আগস্ট) গভীর রাতে নিজ এলাকায় মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পথরোধ করে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হামলাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ঘিরে ধরে মাথায় কুপ দেয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিএমপির তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে তিনি প্রথম স্থানে ছিলেন বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে একই এলাকায় সেনাবাহিনী ও যৌথবাহিনীর অভিযানে ১০৪টি ইয়াবা এবং ১৫টি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন তিনি। তবে জামিনে বের হয়ে আসার কয়েক মাসের মাথায়ই এভাবে প্রাণহানির শিকার হলেন এই শীর্ষ সন্ত্রাসী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...