রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, চালু হচ্ছে ইটিসি

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৯:১৭ এএম
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, চালু হচ্ছে ইটিসি

রাজধানীর অব্যাহত যানজট ও পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার (২৯ আগস্ট) তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন জানান, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে টোল আদায় প্রক্রিয়া দ্রুত ও আধুনিক হবে। এজন্য একটি অ্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যা আগামী চার মাসের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার এলাকার দীর্ঘদিনের যানজট সমাধানে বুয়েটের পূর্ববর্তী প্রতিবেদন পর্যালোচনা করে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বৈঠকে ঢাকা মহানগরীর মূল সড়কগুলোতে যানবাহনের চাপ কমানো, বাস টার্মিনাল পুনর্বিন্যাস এবং পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে রাজধানীর চলাচলে স্বস্তি ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...