পথচারীর চিৎকারে ছিনতাইকারী আটক, তাৎক্ষণিক পদক্ষেপ সার্জেন্টের

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৮:১৮ এএম
পথচারীর চিৎকারে ছিনতাইকারী আটক, তাৎক্ষণিক পদক্ষেপ সার্জেন্টের

রাজধানীর মিরপুরে এক পথচারীর সতর্কতামূলক চিৎকারে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে মালামালসহ এক ছিনতাইকারীকে আটক করেছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। শনিবার বিকেলে মিরপুর-১২ এর মোল্লা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তির নাম জসীম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩টার পর মার্কেটের সামনে এক ব্যক্তি অস্বাভাবিকভাবে চিৎকার শুরু করলে সেখানে দায়িত্বরত পল্লবী জোনের সার্জেন্ট বিষয়টি বুঝতে পারেন এবং দৌড়ে পালানোর চেষ্টাকারী ওই যুবককে তাৎক্ষণিকভাবে ধরে ফেলেন।

পরে ওই ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে আনা মালামাল উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জসীমকে এবং উদ্ধার হওয়া মাল পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...