মিরপুরে ছিনতাইকারীর পিছু ধাওয়া করে আটক করলেন সাহসী সার্জেন্ট

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৭:৩৪ এএম
মিরপুরে ছিনতাইকারীর পিছু ধাওয়া করে আটক করলেন সাহসী সার্জেন্ট

রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও স্থান পালাতে পারেননি দুর্ধর্ষ ছিনতাইকারী। মিরপুর-১২ এর মোল্লা মার্কেট এলাকায় হাতেনাতে তাকে আটক করেছেন পল্লবী ট্রাফিক জোনের দায়িত্বরত এক সার্জেন্ট। এ সময় আটক হওয়া জসীম নামের ওই ব্যক্তির কাছ থেকে ছিনতাই করা মালামালও উদ্ধার করা হয়েছে।

জানা যায়, শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে মোল্লা মার্কেটের সামনে হঠাৎ এক পথচারী চোর চোর বলে চিৎকার শুরু করেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত পল্লবী ট্রাফিক পুলিশের ওই সার্জেন্ট বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তকে ধাওয়া করেন এবং তাকে আটকে সক্ষম হন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক হওয়া ছিনতাইকারী ও উদ্ধার হওয়া মালামাল আইনি প্রক্রিয়া শেষে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...