প্রতিটি গুমের শিকার বিচার পাবে: নতুন আইনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
গুমের শিকার প্রতিটি ব্যক্তি যেন ন্যায়বিচার পান, সেই লক্ষ্যে ‘গুম প্রতিকার আইন-২০২৬’ প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’-এর আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এই আইনে গুমের ধরন অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে। কীভাবে তদন্ত চালানো হবে, কারা তদন্ত করবে—তাও নির্ধারণ করা হয়েছে। গুমের শিকার ব্যক্তিকে উদ্ধার করা না গেলে তার উত্তরাধিকারীরা সম্পদ পাবেন এবং দায়ী ব্যক্তিরা ক্ষতিপূরণ দিতে না পারলে রাষ্ট্র তা দেবে। এছাড়া ভুক্তভোগীরা সরাসরি আদালতে যেতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকেও গুমের শিকার বলে দাবি করেন। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে এদেশে ফ্যাসিবাদ বিরাজ করছিল। আমরা জানতাম না বেঁচে থাকতে পারব কি না। গত দুই বছর গুমের শিকারদের নিয়ে ব্যঙ্গাত্মক মনোভাব দেখা গেছে। হুম্মাম কাদের ও তিনি বেঁচে আছেন জানা সত্ত্বেও তাদের নিয়ে অপসংস্কৃতি চর্চা হয়েছে।
এই আইনে কিছু ত্রুটি থাকলেও সংশোধন করা সম্ভব বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা আজ ক্ষমতায় আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু এই আইন থেকে যাবে। ফলে যেকোনো শাসক আমলে গুমের শিকার মানুষ বিচার পাবেন।
সম্পর্কিত খবর
আর নেই সাবেক আইজিপি ও আইন কমিশন সদস্য ড. এনামুল…
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, চালু হচ্ছে ইটিসি
আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
গুমের বিচারে সর্বোচ্চ সাজা, ভুক্তভোগীরা পাবেন ন্যায়বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম প্রতিরোধে আজ সারা বিশ্বের সংহতি, পালিত হচ্ছে আন্তর্জাতিক দিবস
পর্যটকদের সুবিধায় আধুনিক হচ্ছে পতেঙ্গা সমুদ্রসৈকত

আরও পড়ুন

প্রতিটি গুমের শিকার বিচার পাবে: নতুন আইনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
গুমের শিকার প্রতিটি ব্যক্তি যেন ন্যায়বিচার পান, সেই লক্ষ্যে ‘গুম প্রতিকার আইন-২০২৬’ প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’-এর আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এই আইনে গুমের ধরন অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে। কীভাবে তদন্ত চালানো হবে, কারা তদন্ত করবে—তাও নির্ধারণ করা হয়েছে। গুমের শিকার ব্যক্তিকে উদ্ধার করা না গেলে তার উত্তরাধিকারীরা সম্পদ পাবেন এবং দায়ী ব্যক্তিরা ক্ষতিপূরণ দিতে না পারলে রাষ্ট্র তা দেবে। এছাড়া ভুক্তভোগীরা সরাসরি আদালতে যেতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকেও গুমের শিকার বলে দাবি করেন। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে এদেশে ফ্যাসিবাদ বিরাজ করছিল। আমরা জানতাম না বেঁচে থাকতে পারব কি না। গত দুই বছর গুমের শিকারদের নিয়ে ব্যঙ্গাত্মক মনোভাব দেখা গেছে। হুম্মাম কাদের ও তিনি বেঁচে আছেন জানা সত্ত্বেও তাদের নিয়ে অপসংস্কৃতি চর্চা হয়েছে।
এই আইনে কিছু ত্রুটি থাকলেও সংশোধন করা সম্ভব বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা আজ ক্ষমতায় আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু এই আইন থেকে যাবে। ফলে যেকোনো শাসক আমলে গুমের শিকার মানুষ বিচার পাবেন।
সম্পর্কিত খবর
আর নেই সাবেক আইজিপি ও আইন কমিশন সদস্য…
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, চালু হচ্ছে…
আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা,…
গুমের বিচারে সর্বোচ্চ সাজা, ভুক্তভোগীরা পাবেন ন্যায়বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম প্রতিরোধে আজ সারা বিশ্বের সংহতি, পালিত হচ্ছে…