মঞ্চে জায়গা না পেয়ে দর্শক সারিতে ইউনূস, প্রধানমন্ত্রীর নির্দেশে পরে বসলেন

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ৩:৩২ পিএম
মঞ্চে জায়গা না পেয়ে দর্শক সারিতে ইউনূস, প্রধানমন্ত্রীর নির্দেশে পরে বসলেন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রিত হলেও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য কোনো আসন ব্যবস্থা রাখা হয়নি। ফলে অনুষ্ঠান শুরুর আগে তাকে দর্শক সারিতে বসতে হয়।

বিষয়টি নজরে আসে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি অনতিবিলম্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ডেকে ড. ইউনূসের জন্য মঞ্চে আসন ব্যবস্থা করতে নির্দেশ দেন।

এরই মধ্যে জাতীয় সংগীত এবং কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়। এই সময়ের মধ্যেই দ্রুত মঞ্চে একটি চেয়ার আনা হয়। প্রধানমন্ত্রীর পাশেই ওই আসনটি স্থাপন করা হয়। ব্যবস্থাপনা সম্পন্ন হলে ড. মুহাম্মদ ইউনূস মঞ্চে উঠে আসেন। তাকে দেখে হাসিমুখে স্বাগত জানান প্রধানমন্ত্রী। উপস্থিত সবাইকে সালাম জানিয়ে নির্ধারিত আসনে বসেন এই নোবেল জয়ী অর্থনীতিবিদ। পুরো ঘটনাটি মুহূর্তেই উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...