চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ নাশকতা পরিকল্পনাকারী গ্রেফতার
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বিদেশি পিস্তল ও গুলিসহ মো. শাহীন (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (পশ্চিম) বিভাগ। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলশীর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের সময় পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে। শাহীনের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে খুলশীর আমবাগানের একটি বাড়িতে ভাড়া থাকছিলেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, তিনি এই অস্ত্র ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন এবং নাশকতার পরিকল্পনা করছিলেন।

সিএমপি সূত্র জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ নাশকতা পরিকল্পনাকারী গ্রেফতার
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বিদেশি পিস্তল ও গুলিসহ মো. শাহীন (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (পশ্চিম) বিভাগ। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলশীর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের সময় পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে। শাহীনের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে খুলশীর আমবাগানের একটি বাড়িতে ভাড়া থাকছিলেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, তিনি এই অস্ত্র ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন এবং নাশকতার পরিকল্পনা করছিলেন।

সিএমপি সূত্র জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…