ইসলামাবাদে বাংলাদেশ মিশনে গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ৭:৪৯ পিএম
ইসলামাবাদে বাংলাদেশ মিশনে গণঅভ্যুত্থান দিবস পালিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার (৫ আগস্ট) চ্যান্সেরি কমপ্লেক্স প্রাঙ্গণে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় মিশনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য ৫ আগস্ট একটি গৌরবময় দিন। তিনি বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সার্ক চেম্বার্স উইমেন এন্টারপ্রেনার কাউন্সিলের চেয়ারপারসন হিনা মনসাব খান ও রাষ্ট্রদূত সালাউদ্দিন চৌধুরী এতে অংশ নেন।

আলোচকরা বলেন, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমেই আমরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে পারব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...