ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা একজন মাফিয়া শাসক: উপদেষ্টা জাহেদ

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ৩:০৮ পিএম
ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা একজন মাফিয়া শাসক: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ফ্যাসিস্ট নন, তিনি মূলত একজন মাফিয়া শাসক। তার মতে, ফ্যাসিবাদের একটি রাজনৈতিক দর্শন থাকে, কিন্তু শেখ হাসিনার শাসন ছিল সম্পূর্ণ মাফিয়া গোষ্ঠীর আদলে। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা. জাহেদ বলেন, আমরা যদি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি, তবে তাকে এক ধরনের রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে। কারণ ফ্যাসিবাদের নিজস্ব কোনো মতাদর্শ থাকে। কিন্তু বাস্তবতা হলো, তিনি একজন মাফিয়া শাসকের উদাহরণ। তিনি জাদুঘর নির্মাণে কাজ করা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি একটি চলমান প্রকল্প। সময়ের সাথে সাথে এখানে নতুন তথ্য ও উপকরণ যুক্ত হবে এবং দর্শনার্থীদের মতামতের ভিত্তিতে এটি আরও সমৃদ্ধ করা হবে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, এই জাদুঘরের মাধ্যমে দুটি বিষয় তুলে ধরা হয়েছে। একটি হলো একজন নির্বাচিত প্রতিনিধি কিভাবে ধাপে ধাপে মাফিয়া চক্রের নেতৃত্বে পরিণত হয় এবং অন্যটি হলো সাধারণ মানুষ কীভাবে তার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম গড়ে তোলে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, অনেক তরুণের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরশাসকের পতন সম্ভব হয়েছে। এই জাদুঘর শুধু ইতিহাস সংরক্ষণ করছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা বহন করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...