আসিফ নজরুল: মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেও কেন আ’লীগের পতন?

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ১:৩৪ পিএম
আসিফ নজরুল: মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেও কেন আ’লীগের পতন?

সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এটি অস্বীকার করার মতো নয়। তবে এই দলটিকে স্বাধীন বাংলাদেশে দুইবার জনগণের রোষে পতন হতে হলো সেটি ভেবে দেখার সময় এসেছে। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল তার লেখায় ৫ আগস্টকে ১৬ ডিসেম্বরের পর সবচেয়ে আনন্দের দিন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি মনে করেন, জুলাই মাসে নিরস্ত্র মানুষের ওপর গুলি ও হত্যাযজ্ঞের কারণে শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে ওঠে। দেশের মানুষের ন্যায্য আন্দোলনের মুখে একজন শাসককে পালিয়ে যেতে হবে, আধুনিক বিশ্বে এমন দৃশ্য বিরল।

সাবেক এই উপদেষ্টা প্রশ্ন রেখেছেন, কেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটিকে বারবার এভাবে উৎখাত হতে হলো। তার অভিমত, আওয়ামী লীগের রাজনীতিতে আত্মসমালোচনার কোনো স্থান নেই। তারা মুক্তিযুদ্ধকে ভিন্নমত দমনের লাইসেন্স হিসেবে ব্যবহার করেছে। অন্যান্য দলের ভুল থাকলেও ক্ষমতার এমন অপব্যবহার ও অহংকার তিনি অন্য কোথাও দেখেননি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...