সংসদ সচিবালয়ের রচনা প্রতিযোগিতায় ভবিষ্যতের নেতৃত্ব

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ৯:০১ পিএম
সংসদ সচিবালয়ের রচনা প্রতিযোগিতায় ভবিষ্যতের নেতৃত্ব

আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরতে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১ আগস্ট) সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুল ও কলেজের নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মূল প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণাদায়ক বক্তব্য রাখেন। তিনি বলেন, রচনা লিখতে হলে কোনো রকম টেনশন না করে বিষয়বস্তুকে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করতে হবে। এর পাশাপাশি তিনি সঠিক বানান, ব্যাকরণ ও শুদ্ধ শব্দ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সচিব তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্য থেকেই কেউ আগামীতে জাতীয় সংসদ সদস্য বা সচিবালয়ের কর্মকর্তা হতে পারো। তাই ছোটবেলা থেকেই নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে। তিনি শুধু ভালো ছাত্র হওয়া নয়, ভালো মানুষ হওয়ার প্রতিও গুরুত্ব দেন। এ সময় সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...