রেলের জমিতে নতুন লিজ নয়, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, সরকার আর নতুন করে রেলের কোনো জমি লিজ দেবে না। শনিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। একইসঙ্গে বর্তমান লিজগুলোর বৈধতা যাচাই করে আইনি জটিলতা না থাকলে তা বাতিল করে জমি পুনরুদ্ধারের নির্দেশও দেন তিনি।
চট্টগ্রামে রেলের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রেলের খালি পড়ে থাকা জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নেরও পরিকল্পনা রয়েছে সরকারের।
রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীসেবা বাড়ানোর পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে যাবে এবং ভ্রমণ সময় প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট কমানো সম্ভব হবে।
অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম ৫ আসন ঢাকা-চট্টগ্রাম রেলপথ বাংলাদেশ রেলওয়ে রেলপথ প্রতিমন্ত্রী রেলের জমি লিজ
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

রেলের জমিতে নতুন লিজ নয়, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, সরকার আর নতুন করে রেলের কোনো জমি লিজ দেবে না। শনিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। একইসঙ্গে বর্তমান লিজগুলোর বৈধতা যাচাই করে আইনি জটিলতা না থাকলে তা বাতিল করে জমি পুনরুদ্ধারের নির্দেশও দেন তিনি।
চট্টগ্রামে রেলের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রেলের খালি পড়ে থাকা জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নেরও পরিকল্পনা রয়েছে সরকারের।
রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীসেবা বাড়ানোর পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে যাবে এবং ভ্রমণ সময় প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট কমানো সম্ভব হবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…