বোয়ালখালীতে সাপের কামড়ে আহত হয়ে চমেকে গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে শুক্রবার রাতে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাপে কামড় দিয়ে ৩৮ বছর বয়সী জ্যোৎস্না সিংহ নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে চা পান করার সময় হঠাৎ সাপে কামড় দেয় তাকে। ওই এলাকার বাসিন্দা উত্তম চৌধুরীর স্ত্রী জ্যোৎস্না ছিলেন নিঃসন্তান। রান্নাঘরের পাশের কক্ষে বসে থাকা অবস্থায় এই ঘটনা ঘটে।
নিহতের দেবর মানস কান্তি চৌধুরী জানান, চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখেন সাপে কামড় দিয়েছে। দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও সেখানে রক্ত পরীক্ষার পর চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজর্ষি নাগ জানান, রাত সাড়ে ৭টার দিকে রোগীকে হাসপাতালে আনা হয়। তখন স্পষ্ট কোনো কামড়ের চিহ্ন না থাকায় এবং রোগী বা তার স্বজনরা নিশ্চিত করতে না পারায় এটি ‘আননোন বাইট’ বা অজানা কামড় হিসেবে ধরে চিকিৎসা শুরু করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চমেকে পাঠানো হলে রাত ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সম্পর্কিত খবর
স্ত্রী-শাশুড়ির গলা কেটে হত্যা, রাজধানীতে গ্রেফতার স্বামী
নিজের মব না থাকলে মার খাবেন: মাহফুজ আলমের হুঁশিয়ারি
রাজধানীর গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ জন
খালাসি পদে পোষ্যদের নিয়োগ দাবি, আদালতের রায় বাস্তবায়নে বাধা অভিযোগ
হ্যালো ডিসির মাধ্যমে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ নারী

আরও পড়ুন

বোয়ালখালীতে সাপের কামড়ে আহত হয়ে চমেকে গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে শুক্রবার রাতে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাপে কামড় দিয়ে ৩৮ বছর বয়সী জ্যোৎস্না সিংহ নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে চা পান করার সময় হঠাৎ সাপে কামড় দেয় তাকে। ওই এলাকার বাসিন্দা উত্তম চৌধুরীর স্ত্রী জ্যোৎস্না ছিলেন নিঃসন্তান। রান্নাঘরের পাশের কক্ষে বসে থাকা অবস্থায় এই ঘটনা ঘটে।
নিহতের দেবর মানস কান্তি চৌধুরী জানান, চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখেন সাপে কামড় দিয়েছে। দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও সেখানে রক্ত পরীক্ষার পর চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজর্ষি নাগ জানান, রাত সাড়ে ৭টার দিকে রোগীকে হাসপাতালে আনা হয়। তখন স্পষ্ট কোনো কামড়ের চিহ্ন না থাকায় এবং রোগী বা তার স্বজনরা নিশ্চিত করতে না পারায় এটি ‘আননোন বাইট’ বা অজানা কামড় হিসেবে ধরে চিকিৎসা শুরু করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চমেকে পাঠানো হলে রাত ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সম্পর্কিত খবর
স্ত্রী-শাশুড়ির গলা কেটে হত্যা, রাজধানীতে গ্রেফতার স্বামী
নিজের মব না থাকলে মার খাবেন: মাহফুজ আলমের…
রাজধানীর গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ জন
খালাসি পদে পোষ্যদের নিয়োগ দাবি, আদালতের রায় বাস্তবায়নে…
হ্যালো ডিসির মাধ্যমে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪…