ধামা ইলিয়াছের স্বীকারোক্তিতেই ধরা পড়লেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুলাই ২০২৬ ৩:২৬ পিএম
ধামা ইলিয়াছের স্বীকারোক্তিতেই ধরা পড়লেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামে আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ। মামলার এজাহারভুক্ত আসামি মিঠু ওরফে ধামা ইলিয়াছের দেওয়া তথ্যের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা পুলিশ লাইনসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেন, গত ১৩ জুন পাহাড়তলীতে মাকসুদুল হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। এরপর ২২ জুলাই ধামা ইলিয়াছকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে সে এই গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

পুলিশ সুপার জানান, ধামা ইলিয়াছ কুখ্যাত সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে পৃথক আরেকটি অভিযানে আরও একজনকে আটক করা হয়।

এই গ্রেফতারের মাধ্যমে চট্টগ্রামে সন্ত্রাসী তৎপরতা রোধে পুলিশের অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...