রাষ্ট্রপতি পদে নতুন মুখ: শনিবার বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বিএনপির
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর খালি হওয়া রাষ্ট্রপতির পদে নতুন কে আসছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। এরই মধ্যে আগামী শনিবার দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শনিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং স্থায়ী কমিটির সদস্যদের ইতিমধ্যে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি বলেন, এখনো বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে তাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে দলের একাধিক জ্যেষ্ঠ নেতার ইঙ্গিতে বোঝা যাচ্ছে, রাষ্ট্রপতি পদের উত্তরসূরি নিয়ে আলোচনাই এই বৈঠকের প্রধান বিষয় হতে যাচ্ছে।
রাষ্ট্রপতি পদের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে তাদের যোগ্যতা যাচাই করা হচ্ছে বলে জানা গেছে। সম্ভাব্যদের শিক্ষাগত এবং সাংগঠনিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই মূল্যায়ন চলছে। শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে দলের অবস্থান চূড়ান্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা।
সম্পর্কিত খবর
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরলে আইনের প্রয়োগ: আইনমন্ত্রী
হাত নেই, মুখে নিয়োগপত্র নিলেন আয়শা, স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর উপহারে
কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার…
বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান
সায়রেন উপেক্ষা করে টিকটক, ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন যুবক
ভাসানচরে মিয়ানমারগামী কার্গোতে ২৪ হাজার কেজি সার জব্দ, আটক ৬

রাষ্ট্রপতি পদে নতুন মুখ: শনিবার বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বিএনপির
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর খালি হওয়া রাষ্ট্রপতির পদে নতুন কে আসছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। এরই মধ্যে আগামী শনিবার দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শনিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং স্থায়ী কমিটির সদস্যদের ইতিমধ্যে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি বলেন, এখনো বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে তাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে দলের একাধিক জ্যেষ্ঠ নেতার ইঙ্গিতে বোঝা যাচ্ছে, রাষ্ট্রপতি পদের উত্তরসূরি নিয়ে আলোচনাই এই বৈঠকের প্রধান বিষয় হতে যাচ্ছে।
রাষ্ট্রপতি পদের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে তাদের যোগ্যতা যাচাই করা হচ্ছে বলে জানা গেছে। সম্ভাব্যদের শিক্ষাগত এবং সাংগঠনিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই মূল্যায়ন চলছে। শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে দলের অবস্থান চূড়ান্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা।
সম্পর্কিত খবর
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরলে আইনের প্রয়োগ: আইনমন্ত্রী
হাত নেই, মুখে নিয়োগপত্র নিলেন আয়শা, স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর…
কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত…
বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান
সায়রেন উপেক্ষা করে টিকটক, ট্রেনে কাটা পড়ে হাত-পা…
ভাসানচরে মিয়ানমারগামী কার্গোতে ২৪ হাজার কেজি সার জব্দ,…