হাত নেই, মুখে নিয়োগপত্র নিলেন আয়শা, স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর উপহারে
জন্ম থেকেই দুই হাত নেই আয়শা আক্তারের। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তাকে থামতে পারেনি। পা দিয়ে লিখে তিনি স্নাতকোত্তর পাস করেছেন। আর এবার স্বপ্নপূরণ হলো তার। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে মুখ দিয়েই নিয়োগপত্র নিলেন এই সাহসী নারী।
গাইবান্ধার সাঘাটার মেধাবী আয়শাকে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশের সময় প্রধানমন্ত্রী তাকে এই নিয়োগপত্র তুলে দেন। একই অনুষ্ঠানে দুই হাত না থাকা সিরাজগঞ্জের নীলা খাতুন এবং দৃষ্টি প্রতিবন্ধী নড়াইলের হাসমত আলীকেও চাকরির নিয়োগপত্র দেন তিনি।
সমাজের মূলধারায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন তারা। তাদের জন্য এটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।
সম্পর্কিত খবর
সন্তানকে সম্পত্তি দিলেও অসহায় হবেন না বাবা-মা, আসছে নতুন আইন
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরলে আইনের প্রয়োগ: আইনমন্ত্রী
কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার…
বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান
সায়রেন উপেক্ষা করে টিকটক, ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন যুবক
রাষ্ট্রপতি পদে নতুন মুখ: শনিবার বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বিএনপির

হাত নেই, মুখে নিয়োগপত্র নিলেন আয়শা, স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর উপহারে
জন্ম থেকেই দুই হাত নেই আয়শা আক্তারের। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তাকে থামতে পারেনি। পা দিয়ে লিখে তিনি স্নাতকোত্তর পাস করেছেন। আর এবার স্বপ্নপূরণ হলো তার। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে মুখ দিয়েই নিয়োগপত্র নিলেন এই সাহসী নারী।
গাইবান্ধার সাঘাটার মেধাবী আয়শাকে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশের সময় প্রধানমন্ত্রী তাকে এই নিয়োগপত্র তুলে দেন। একই অনুষ্ঠানে দুই হাত না থাকা সিরাজগঞ্জের নীলা খাতুন এবং দৃষ্টি প্রতিবন্ধী নড়াইলের হাসমত আলীকেও চাকরির নিয়োগপত্র দেন তিনি।
সমাজের মূলধারায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন তারা। তাদের জন্য এটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।
সম্পর্কিত খবর
সন্তানকে সম্পত্তি দিলেও অসহায় হবেন না বাবা-মা, আসছে…
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরলে আইনের প্রয়োগ: আইনমন্ত্রী
কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত…
বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান
সায়রেন উপেক্ষা করে টিকটক, ট্রেনে কাটা পড়ে হাত-পা…
রাষ্ট্রপতি পদে নতুন মুখ: শনিবার বৈঠকে সিদ্ধান্ত আসতে…