ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরলে আইনের প্রয়োগ: আইনমন্ত্রী
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং দেশের সীমানা অতিক্রম করলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে ব্র্যাক ও ব্লাস্টের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে আসার কথা জানিয়েছিলেন। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি যদি নাগরিক হিসেবে আত্মসমর্পণ করতে চান, তবুও আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। আইনের ব্যত্যয় করে সরকার কোনো পদক্ষেপ নেবে না।
পাসপোর্ট না থাকলে তিনি কীভাবে আসবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি তার নিজস্ব সমস্যা। তবে বাংলাদেশের সীমানা অতিক্রম করার পর থেকেই তার বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই বলেও জানান তিনি। সংবিধান অনুযায়ী ৯০ দিন সময় থাকায় এবং আগামী অধিবেশন ৬০ দিনের মধ্যে ডাকা হবে বলে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা এই মুহূর্তে দেখছেন না সরকার।
সম্পর্কিত খবর
সন্তানকে সম্পত্তি দিলেও অসহায় হবেন না বাবা-মা, আসছে নতুন আইন
হাত নেই, মুখে নিয়োগপত্র নিলেন আয়শা, স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর উপহারে
কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার…
বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান
সায়রেন উপেক্ষা করে টিকটক, ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন যুবক
রাষ্ট্রপতি পদে নতুন মুখ: শনিবার বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বিএনপির

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরলে আইনের প্রয়োগ: আইনমন্ত্রী
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং দেশের সীমানা অতিক্রম করলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে ব্র্যাক ও ব্লাস্টের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে আসার কথা জানিয়েছিলেন। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি যদি নাগরিক হিসেবে আত্মসমর্পণ করতে চান, তবুও আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। আইনের ব্যত্যয় করে সরকার কোনো পদক্ষেপ নেবে না।
পাসপোর্ট না থাকলে তিনি কীভাবে আসবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি তার নিজস্ব সমস্যা। তবে বাংলাদেশের সীমানা অতিক্রম করার পর থেকেই তার বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই বলেও জানান তিনি। সংবিধান অনুযায়ী ৯০ দিন সময় থাকায় এবং আগামী অধিবেশন ৬০ দিনের মধ্যে ডাকা হবে বলে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা এই মুহূর্তে দেখছেন না সরকার।
সম্পর্কিত খবর
সন্তানকে সম্পত্তি দিলেও অসহায় হবেন না বাবা-মা, আসছে…
হাত নেই, মুখে নিয়োগপত্র নিলেন আয়শা, স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর…
কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত…
বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান
সায়রেন উপেক্ষা করে টিকটক, ট্রেনে কাটা পড়ে হাত-পা…
রাষ্ট্রপতি পদে নতুন মুখ: শনিবার বৈঠকে সিদ্ধান্ত আসতে…