সায়রেন উপেক্ষা করে টিকটক, ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন যুবক
চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও বানানোর সময় ট্রেনের নিচে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামের এক যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা মোরশেদকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোরশেদ তার পরিবারের সদস্যদের নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় একটি শান্টিং ট্রেন পুশিং পদ্ধতিতে আসছিল। লোকোমাস্টার বারবার হর্ন ও সতর্কসংকেত দিলেও ভিডিওর আসক্তিয় কারণে তারা সরে যাননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের ওপর পতিত হন এবং গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান জানান, আঘাতের তীব্রতা বেশি হওয়ায় তার দুই পা এবং একটি হাতের অর্ধেক অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ জানান, চালক সতর্ক করা সত্ত্বেও রেললাইন থেকে না সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
সম্পর্কিত খবর
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরলে আইনের প্রয়োগ: আইনমন্ত্রী
হাত নেই, মুখে নিয়োগপত্র নিলেন আয়শা, স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর উপহারে
কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার…
বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান
রাষ্ট্রপতি পদে নতুন মুখ: শনিবার বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বিএনপির
ভাসানচরে মিয়ানমারগামী কার্গোতে ২৪ হাজার কেজি সার জব্দ, আটক ৬

সায়রেন উপেক্ষা করে টিকটক, ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন যুবক
চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও বানানোর সময় ট্রেনের নিচে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামের এক যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা মোরশেদকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোরশেদ তার পরিবারের সদস্যদের নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় একটি শান্টিং ট্রেন পুশিং পদ্ধতিতে আসছিল। লোকোমাস্টার বারবার হর্ন ও সতর্কসংকেত দিলেও ভিডিওর আসক্তিয় কারণে তারা সরে যাননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের ওপর পতিত হন এবং গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান জানান, আঘাতের তীব্রতা বেশি হওয়ায় তার দুই পা এবং একটি হাতের অর্ধেক অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ জানান, চালক সতর্ক করা সত্ত্বেও রেললাইন থেকে না সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
সম্পর্কিত খবর
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরলে আইনের প্রয়োগ: আইনমন্ত্রী
হাত নেই, মুখে নিয়োগপত্র নিলেন আয়শা, স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর…
কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত…
বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান
রাষ্ট্রপতি পদে নতুন মুখ: শনিবার বৈঠকে সিদ্ধান্ত আসতে…
ভাসানচরে মিয়ানমারগামী কার্গোতে ২৪ হাজার কেজি সার জব্দ,…