হজের বিমান টিকিটে বড় স্বস্তি, দাম কমল ২৫ হাজার টাকা

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুলাই ২০২৬ ৪:০৩ পিএম
হজের বিমান টিকিটে বড় স্বস্তি, দাম কমল ২৫ হাজার টাকা

হজযাত্রীদের আর্থিক স্বস্তি দিতে চলতি বছর বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এর ফলে এবার হজের বিমান টিকিটের মূল্য দাঁড়ালো ১ লাখ ৩০ হাজার টাকা। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, গত বছর হজের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার তা আরও বেড়িয়ে ২৫ হাজার টাকা কমানো হয়েছে। সরকার হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। এছাড়া বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে হজযাত্রীদের সাথে প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...