দেশে এআই ডেটা সেন্টার স্থাপনে ২ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুলাই ২০২৬ ৩:৫১ পিএম
দেশে এআই ডেটা সেন্টার স্থাপনে ২ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির যুগে পিছিয়ে নেই বাংলাদেশ। এই সেক্টরে দেশকে আরও এগিয়ে নিতে একটি প্রতিষ্ঠান দেশে এআই ডেটা সেন্টার গড়ে তুলতে দুই বিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এডিক নামের ওই প্রতিষ্ঠানটি গাজীপুরের কালিয়াকৈর বা সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে এই অবকাঠামো নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে।

এডিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডেটা সেন্টার স্থাপিত হলে এআই খাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে এবং বাংলা ভাষার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি সহ উন্নত মানের গবেষণা সম্ভব হবে। এছাড়াও এখানে সরাসরি ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে এবং পরোক্ষভাবে আরও ৫০ হাজার মানুষ কাজের সুযোগ পাবেন, যা ৬০ হাজার পরিবারের জীবনমান উন্নত করবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের ডেটা সেন্টার অবকাঠামো সম্প্রসারণ অত্যন্ত জরুরি। সরকার ডেটা সেন্টারের ওপর ভর করে এআই সক্ষমতা বাড়াতে চায়, যাতে স্টার্টআপ এবং উদ্ভাবকরা এই অবকাঠামো ব্যবহার করতে পারে। তবে আলোচনা চললেও এখন পর্যন্ত সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...